Nabadhara
ঢাকাশুক্রবার , ১৩ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে পৃথক তিনটি সড়ক দূ’র্ঘটনায় তিনজন আহত

যশোর প্রতিনিধি
জুন ১৩, ২০২৫ ৯:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরে বৃহস্পতিবার রাতের বিভিন্ন সময়ে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাগুলো ঘটে বেনাপোলের বাহাদুরপুর, বাঘারপাড়ার দোহাকুলা এবং শার্শার উলুসি এলাকায়।

 

প্রথম দুর্ঘটনাটি ঘটে রাত ৮টার দিকে বেনাপোলের বাহাদুরপুর বাওরকান্দা এলাকায়। সামিনুর রহমান নামের এক ব্যক্তি ঘিবা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়েন। এত তার ডান উরুর একাংশ বিচ্ছিন্ন হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে রাত ৯টার দিকে বাঘারপাড়ার দোহাকুলা এলাকায়। মাহামুদআলীপুর গ্রামের আলী রাজ মোটরসাইকেলযোগে ভানোরখাল থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে একটি ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যান তিনি। এতে তার মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। তাকেও দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

 

 

অপরটি ঘটেেছ শার্শার কাঠুরিয়া উলুসি এলাকায়। রাত ৮ টার দিকে আনছার নামে এক ব্যক্তি বাজার থেকে সাইকেলে কাঠুরিয়া গ্রামে বাড়ি ফিরছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি মাথায় গুরুতর আঘাত পান। তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

 

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিরুল ইসলাম জানান, তিনজনকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সামিনুর রহমানের অবস্থা আশঙ্কাজনক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।