Nabadhara
ঢাকাশনিবার , ১৪ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে একই দিনে তিন শিশু নিখোঁজ

যশোর প্রতিনিধি
জুন ১৪, ২০২৫ ১০:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরের চৌগাছা উপজেলায় এক গ্রাম থেকে তিন শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ জুন) আসরের আজানের পরপরই তারা বাড়ি থেকে বের হয়। এরপর থেকে আর তাদের খোঁজ মিলছে না। এ ঘটনায় নিখোঁজ পরিবারের পক্ষ থেকে চৌগাছা জিডি হয়েছে বলে নিশ্চিত করেন ওসি আনোয়ার হোসেন।

 

ওসি জানান, নিখোঁজ তিন শিশুর মধ্যে রয়েছে, সিংহঝুলি ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের সার ব্যবসায়ী বাদল হোসেনের মেয়ে ফারিয়া (১৩), একই গ্রামের মালয়েশিয়া প্রবাসী ইসমাইল হোসেনের মেয়ে ফায়জা (১১) এবং পৌরসভার বেলেমাঠ গ্রামের বাসিন্দা, মালয়েশিয়া প্রবাসী জসিম উদ্দিনের মেয়ে তাবাসুসুম (৯)। তাবাসসুম জাহাঙ্গীরপুর গ্রামের নানার বাড়িতে বেড়াতেরএসেছিল। সেখান থেকে তাকে পাওয়া যাচ্ছে না।

ফারিয়া জাহাঙ্গীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণি, ফায়জা স্থানীয় কওমী মাদরাসা এবং তাবাসসুম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

 

 

ফারিহার পিতা বাদল হোসেন জানান, শুক্রবার বিকেলে তারা বাড়ি থেকে বের হয় তারা। আমরা ভেবেছিলাম একটু পরে হয়তো ফিরবে, কিন্তু রাত হয়ে গেলেও ফেরেনি। সব জায়গায় খোঁজ নিয়েছি, কোনো খোঁজ নেই। এখন থানায় জিডি করা হয়েছে। শিশুদের দ্রুত নিরাপদে ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছি।

 

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে ভুক্তভোগীদের পক্ষ থেকে থানা জিডি করা হয়েছে। শিশুদের সন্ধান পেতে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।