Nabadhara
ঢাকাশনিবার , ১৪ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় যাত্রীর মারধরের শিকার স্টেশন মাস্টার

রবিউল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি
জুন ১৪, ২০২৫ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

রবিউল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি

প্রথমে বগিতে ওঠা নিয়ে দুই যাত্রীর মধ্যে বাগবিতন্ডা পরে সেই ঘটনা গড়ায় স্টেশন মাস্টার পর্যন্ত।দুই যাত্রীর মধ্য বিরোধ থামাতে গিয়ে মারধরের শিকার হয়েছেন স্টেশন মাস্টার।

১৪ জুন(শনিবার) দুপুরে গাইবান্ধা রেল স্টেশনে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, লালমনিরহাট থেকে ছেড়ে আসা লালমনিরহাট এক্সপ্রেস গাইবান্ধা স্টেশনে পৌঁছিলে ট্রেনের বগিতে উঠা নিয়ে এক নারী যাত্রীর সাথে আরেক পুরুষ যাত্রীর বাগবিতন্ডা লাগে। দুই জনের মধ্য বাগবিতন্ডা থামাতে গিয়ে একপক্ষের যাত্রী ও স্বজনদের মারধরের শিকার হয়েছেন দায়িত্বরত স্টেশন মাস্টার।

 

এ ঘটনায় ওই যাত্রীদের পরিচয় পাওয়া যায়নি।

স্টেশন মাস্টার আবুল কাশেম সাংবাদিকদের বলেন, স্টেশনে ট্রেন আসার সাথে চিল্লাচিল্লি শুনে এগিয়ে যাই। দেখি এক নারী যাত্রী আগে উঠা নিয়ে পুরুষ যাত্রীর তর্ক লাগছে। দুই যাত্রীকে থামানের চেষ্টা করি। এ সময় হঠাৎ করে এক যাত্রী ও তার স্বজনার আমার উপর ক্ষিপ্ত হয়ে মারধর শুরু করে। পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে আমাকে রক্ষা করেন।

 

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা রেল স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাহেব গণি বলেন, ঘটনাটি দু:খজনক। তৎক্ষণাৎ পুলিশকে ডাকতে ডাকতেই ট্রেনটি ছেড়ে দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।