Nabadhara
ঢাকাশনিবার , ১৪ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

স্কুলছাত্রীকে ধর্ষ’ণের অভিযোগে থানায় মামলা, অভিযুক্ত কিশোর পলাতক

Link Copied!

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের খানসামা উপজেলায় ৮ম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর মা। এ ঘটনায় অভিযুক্ত কিশোর পলাতক রয়েছে। অভিযুক্ত কিশোর উপজেলার ভেড়ভেড়ী ঘেগাপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে বাঁধন ইসলাম (১৯)।

 

ভুক্তভোগীর এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ওই কিশোরের সাথে ভুক্তভোগীর প্রেমের সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের জেরে গত বুধবার (১১ জুন) দিবাগত রাত দেড়টায় উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের ঝগড়ুপাড়া এলাকায় ভুক্তভোগীর বাড়ির পার্শ্বে এক ভুট্টা ক্ষেতে ওই তরুণী ধর্ষনের শিকার হন। পরে স্থানীয়রা ও ভুক্তভোগীর পরিবার টের পেয়ে গুরুতর আহত অবস্থায় স্কুল ছাত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

 

বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজূমল হক বলেন, স্পর্শকাতর এই বিষয়ে খবর পেয়েই ভুক্তভোগী ও তাঁর পরিবারের জবানবন্দি এবং প্রাথমিক তদন্ত শেষে শুক্রবার (১৩ জুন) মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে থানা পুলিশ সর্বদা সজাগ রয়েছে বলে তিনি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।