Nabadhara
ঢাকাশনিবার , ১৪ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চৌহালীতে এনসিপি’র গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

চৌহালী ( সিরাজগঞ্জ) প্রতিনিধি 
জুন ১৪, ২০২৫ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

চৌহালী ( সিরাজগঞ্জ) প্রতিনিধি 

গণঅভ্যুত্থান স্বপক্ষের ছাত্র-জনতার গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দলীয় লক্ষ্য, আদর্শ ও কর্মপরিকল্পনা প্রচারে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় গণসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৪জুন) দুপুরে ঘোড়জান, বাঘুটিয়া ও বিভিন্ন দুর্গম এলাকায় জনসংযোগ এবং মতবিনিময় করেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার । উপজেলার ঘোড়জান ইউনিয়নে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)- যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার ।

 

এসময় তিনি বলেন, “যাদের নেতৃত্বে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হয়েছে, তাদের সামনে রেখে গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আমরা দেশের প্রতিটি উপজেলায় যেতে চাই, সেখানকার মানুষের কথা শুনতে চাই এবং সেই নিরিখে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।”

মাহিন সরকার বলেন, বাংলাদেশের বর্তমান রাজনীতিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। তাদের ফিরে আসার সুযোগ নেই।

 

অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে তারা কেউ সরাসরি কোনো দলের প্রতিনিধি না।

 

তরুণ প্রজন্মকে মার্কা বা দল না দেখে ভালো মানুষ নির্বাচিত করতে হবে। খারাপকে খারাপ না বললে তারা মাথায় উঠে যায়, সাহস বেড়ে যায়।

আমরা বাংলাদেশে খুনের বিচার দেখতে চাই। আমরা সিস্টেমের সংস্কার দেখতে চাই। যোগ্য মানুষদের যোগ্য জায়গায় দেখতে চাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।