Nabadhara
ঢাকাশনিবার , ১৪ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক অংকন গ্রেফতার

কোটালীপাড়া প্রতিনিধি
জুন ১৪, ২০২৫ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জিজিএফআই-এর নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগে  সাংবাদিক অংকন তালুকদারকে গ্রেফতার করেছে যৌথবাহিনী(সেনাবাহিনী,পুলিশ)।

 

কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে যৌথবাহিনীর সদস্যরা।সে কোটালীপাড়ার রামশীল গ্রামের অশোক তালুকদারের ছেলে।

 

গ্রেফতার অংকন তালুকদারের বিরুদ্ধে ডিজিএফআই-এর নাম ও পরিচয় ব্যবহার করে সাধারণ নাগরিকদের ভয়ভীতি প্রদর্শন ও অর্থ দাবির অভিযোগে রয়েছে।বছর খানেক আগে তাকে চাঁদাবাজির অভিযোগে ডেইলী অবজারভার পত্রিকার কোটালীপাড়া প্রতিনিধি থেকে অব্যাহতি দেয় কর্তৃপক্ষ। গোয়েন্দা সংস্থার সহায়তায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি নিজেকে কখনো ডিজিএফআই-এর সদস্য, আবার কখনো তাদের ঘনিষ্ঠ পরিচয়ে পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির নিকট চাঁদা দাবি করতেন।

 

গত ১৭ এপ্রিল তিনি এক ভাঙ্গারি ব্যবসায়ীর নিকট ডিজিএফআই ও এনএসআই-এর তথ্য থাকার দাবি করে চাঁদা দাবি করেন। একইভাবে রাধাগঞ্জ ইউনিয়নের ইউ.পি চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচির নিকট তার বিরুদ্ধে “ডিজিএফআই-এর কাছে তথ্য আছে” বলে ভয় দেখিয়ে টাকা আদায় করেন।

 

ঘটনার প্রাথমিক সত্যতা যাচাই শেষে যৌথবাহিনী আজ শনিবার দুপুরে অভিযুক্ত ওই কথিত সাংবাদিককে গ্রেফতার করে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কোটালীপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।তার বিরুদ্ধে মামরার প্রস্তুতি চলছে।

 

কোটালীপাড়া থানার এস,আই মামুনুর রশিদ তাকে গ্রেফতারের বিষয়টি স্বীকার করে বলেছেন, যৌথবাহিনী গ্রেফতার করে থানায় দিয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।