Nabadhara
ঢাকাশনিবার , ১৪ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাসের ধা’ক্কায় মোটরসাইকেল চালক নিহত

জেলা প্রতিনিধি, পিরোজপুর
জুন ১৪, ২০২৫ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, পিরোজপুর

পিরোজপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো: সিহাব খলিফা (২৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছে। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

শনিবার (১৪ জুন) দুপুরে পিরোজপুর সদর উপজেলার পাড়েরহাট সড়কের বড়পুল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সিহাব খলিফা ইন্দুরকানি উপজেলার হোগলাবুনিয়া গ্রামের বাদশা খলিফার ছেলে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেলচালক সিহাব তার বাড়ি ইন্দুরকানী থেকে পিরোজপুর শহরে আসার পথে পাড়েরহাট সড়কের বড়পুল থেকে নামার সময় পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে সিহাব মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিলে, কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত শিহাবকে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু সেখানে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

 

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) নিজাম উদ্দিন বলেন, “প্রাথমিক চিকিৎসা শেষে শিহাবকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।”

তবে খুলনা মেডিক্যাল কলেজে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রবিউল ইসলাম বলেন, “পাড়েরহাট সড়কের বড়পুল নামক এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. সিহাব খলিফা নামের এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।