Nabadhara
ঢাকাশনিবার , ১৪ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভারতে পালিয়ে যাওয়ার সময় যুবলীগ নেতা নাজিম উদ্দিন গ্রেফতার 

জেলা প্রতিনিধি, পিরোজপুর
জুন ১৪, ২০২৫ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, পিরোজপুর

ভারতে পালানোর সময় পিরোজপুর পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি, সাবেক জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ।

 

শনিবার (১৪ জুন) দুপুরে গ্রেফতার হওয়া নাজিম উদ্দিন সোহেলকে আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রবিউল ইসলাম।

 

গ্রেফতার মো: নাজিমুদ্দিন সোহেল (৪৫) পিরোজপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের শেখপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি পিরোজপুর পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হিসাবে দায়িত্বরত ছিলেন। এ ছাড়াও তিনি পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত জিএস ছিলেন। তিনি পৌরসভা নির্বাচনে ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

 

পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার (১৩ জুন) বিকেলে ভারতে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ইমিগ্রেশনে চেকিংয়ের সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে পাসপোর্ট জব্দ করে। তার নামে একাধিক মামলায় ওয়ারেন্ট থাকায় পুলিশ তাকে বিমানবন্দর থানায় নেয় এবং সেখান থেকে সদর থানায় আনা হয়।

 

ওসি মো: রবিউল ইসলাম বলেন, “নাজিমউদ্দিন সোহেল ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। তার নামে বিস্ফোরক দ্রব্য আইনে মামলাসহ ১৪টি মামলা রয়েছে। তিনি একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।