Nabadhara
ঢাকাশনিবার , ১৪ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় ক্ষুদে বিজ্ঞানী সংসদের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ

দৌলতখান ( ভোলা) প্রতিনিধি
জুন ১৪, ২০২৫ ১১:৪২ অপরাহ্ণ
Link Copied!

দৌলতখান ( ভোলা) প্রতিনিধি

ভোলায় ১৯৮২ সালে প্রতিষ্ঠিত ভোলা ক্ষুদে বিজ্ঞানী সংসদের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী শনিবার শহরের ড্রিমল্যান্ড শিশু পার্কে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ কার্যাক্রমের উদ্বোধন ও কর্মকান্ডে অংশ উদ্বোধন ও কর্মকান্ডে অংশ নেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান, বিশেষ অতিথি শহীদ জিয়া স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ খালেদা খানম, সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, আলতাজের রহমান কলেজের প্রাক্তন অধ্যক্ষ জাহান জেব আলম চৌধুরী, বাংলা বাজার ফাতেমা খানম কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ, উপাধ্যক্ষ সুশান্ত কুমার মন্ডল, চরপাঙ্গাসিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ আমির হোসেনসহ সহ অতিথিরা।

অনুষ্ঠানের তৃতীয় পর্বে ছিল, ক্ষুদে বিজ্ঞানীদের তৈরি করা বিজ্ঞান প্রজেক্ট এর প্রদর্শনী। অতিথিসহ দর্শনাথীরা প্রজেক্টগুলো ঘুরে দেখেন। দুপুর থেকেই উৎসবমুখর হয়ে ওঠে ক্ষুদে বিজ্ঞানীদের মিলন মেলা। মেলার সার্বিক দায়িত্ব পালন করেন, সংগঠনের যুগ্ম সদস্য সচিব প্রধান শিক্ষক নাহিদ মোর্শেদা, সংগঠনের অর্থ সম্পাদক পুষ্পেন্দু মজুমদার, যুগ্ম উন্নয়ন সচিব গোপাল ঘোষ, নির্বাহী সদস্য মাকসুদুর রহমান, দপ্তর সচিব মোঃ রিয়াদ, সদস্য অনুপ মজুমদার, তাপস মজুমদার। অনুষ্ঠানে শুরুতে সংগঠনের নব নির্বাচিত কমিটির পরিচিতি তুলে ধরেন সঞ্চালক স্কুল শিক্ষক গৌতম গোলদার। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কলেজ শিক্ষক ও সাংবাদিক অমিতাভ অপু, প্রতিবেদন তুলে ধরেন সদস্য সচিব স্কুল প্রধান শিক্ষক মোঃ মনির উদ্দিন। কার্যক্রমের উপর ও বিজ্ঞানের অগ্রগতির বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন, প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।