Nabadhara
ঢাকাশনিবার , ১৪ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরের চৌগাছায় দুই মৎস্যজীবীকে কু*পিয়ে ও পি*টিয়ে হ*ত্যা চেষ্টা

যশোর প্রতিনিধি
জুন ১৪, ২০২৫ ১১:৫২ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর চৌগাছা উপজেলার বেড়গোবিন্দপুর গ্রামে দুই মৎস্যজীবীকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।

আহতরা হলেন, ওই গ্রামের লক্ষি কান্তি বিশ্বাসের ছেলে তপন কুমার বিশ্বাস (৫৩) ও অজিত বিশ্বাসের ছেলে তারক কুমার বিশ্বাস (৩৮)। আহদের মধ্যে তপন কুমার বিশ্বাসকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও তারক কুমার বিশ্বাসকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তারক কুমার বিশ্বাসকে অবস্থা আশঙ্কাজনক। আহতরা জানান, তারা দু’জন বিভিন্ন নদী, বাওড় ও পুকুরে জাল টেনে জীবিকা নির্বাহ করেন। তাদের একটি জাল পাশ্ববর্তী গ্রাম ঢেকিপোতা গ্রামে জাল শুকাতে দেয়া রয়েছে।

শনিবার সকাল ৭ টার দিকে তপন ও তারক মোটরসাইকেল যোগে ওই জাল আনতে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢালিপাড়া গ্রামে পৌঁছালে স্থানীয় দুর্বৃত্ত জাহিদুল ডাক্তার, বিপুল ঢালি, শাহিনুর ঢালিসহ অজ্ঞাত ৭/৮ জন তাদের মোটরসাইকেল গতিরোধ করে। কথাকাটাটির এক পর্যায় তারা তপন ও তারককে এলোপাতাড়ি কুপিয়ে এবং পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আহতদের অভিযোগ, হামলাকারীরা স্থানীয় প্রভাবশালী। গ্রামে অধিপত্ত বিস্তার করতে তাদের উপর পরিকল্পিত ভাবে হামলা করা হয়েছে। এ ঘটনার তদন্ত পূর্বক সঠিক বিচার দাবি করেছেন। একই সাথে থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি চললে বলেও জানান আহতরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।