Nabadhara
ঢাকারবিবার , ১৫ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেশের যুবসমাজকে উদ্যোক্তা হিসেবে তৈরি করা হবে :আনোয়ারুল ইসলাম 

Link Copied!

মো.ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)

বিরামপুরে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও ইউনিয়ন সম্মেলনে প্রধান অতিথি আনোয়ারুল ইসলাম বলেন দেশের যুবসমাজকে উদ্যোক্তা হিসেবে তৈরি করা হবে।

 

রবিবার (১৫ জুন) সকাল ১০ টায় মুকুন্দপুর ফাজিল মাদ্রাসার হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১ নং মুকুন্দপুর ইউনিয়ন ও ২ নং কাটলা ইউনিয়ন শাখার আয়োজনে ঈদুল আজহা পরবর্তী সময়ে ঈদ পুনর্মিলনী ও ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

বিরামপুর ১নং মুকুন্দপুর ইউনিয়ন জামায়াতের আমীর বাবুল হোসেনের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী ও ইউনিয়ন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার সাবেক জেলা আমীর ও বর্তমান কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরামপুর উপজেলা জামায়াতের আমীর হাফিজুল ইসলাম(বিএসসি), বিরামপুর উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য আবুল বাশার। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোসলেম উদ্দিন, মুকুন্দপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সামসুদ্দীন এবং সমাপনী বক্তব্য রাখেন কাটলা ইউনিয়নের জামায়াতের সভাপতি আব্দুল মাবুদ।

 

এসময় প্রধান অতিথি আনোয়ারুল ইসলাম বলেন, সামনে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সকল ধর্ম, বর্ণের মানুষের কাছে যেতে হবে। তাঁদের অধিকার ও হক আদায়ে আমাদের সচেষ্ট হতে হবে। নির্বাচনের দিন প্রত্যেকটা কেন্দ্রে ফলাফল না হওয়া পর্যন্ত আমাদের থাকতে হবে।তিনি বলেন অন্যান্য রাজনৈতিক দলের সমর্থনকারী ও অন্যান্য ধর্মের মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপর আস্থাশীল। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে আমরা নিরাপদ।কারণ তাঁদের দ্বারা টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি দূর্নীতি সম্ভব না।এছাড়াও তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে কোন দলের,কোন ধর্মের ভিত্তিতে চাকরী নয় চাকরি দেওয়া হবে যোগ্যতার ভিত্তিতে। এছাড়াও দেশের যুবসমাজকে উদ্যোক্তা হিসেবে তৈরি করা হবে।বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আনোয়ারুল ইসলাম সকল নেতাকর্মীদের মানুষের কাছে গিয়ে খোঁজখবর নেওয়া জন্য আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।