Nabadhara
ঢাকারবিবার , ১৫ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে চুরির অভিযোগে যুবককে পি’টিয়ে হ’ত্যা, হাত-পা বাঁধা অবস্থায় মর’দেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 
জুন ১৫, ২০২৫ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 

গাজীপুর সিটি করপোরেশনের চাপুলিয়া এলাকায় শাহরিয়ার রহমান হ্যাভেন (৩৪) নামের এক যুবককে চুরির অভিযোগে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত হ্যাভেন ওই এলাকার হুমায়ূন কবিরের ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় কিছু লোক হ্যাভেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে চুরির অপবাদে বেঁধে নির্মমভাবে মারধর করা হয়। একপর্যায়ে ভোরে তিনি মারা যান। সকাল ৭টার দিকে পুলিশ তার হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করে।

 

জিএমপির সদর মেট্রো থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, “নিহত হ্যাভেনের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। ম’রদেহের  হাতে-পায়ে বাঁধন ছিল এবং সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

নিহতের পরিবার ও স্বজনরা দাবি করেছে, হ্যাভেনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তারা অভিযোগ করেন, হেভেন অনেক বড় অপরাধী হলেও তাকে এভাবে পিটিয়ে হত্যা করতে পারে না।অভিযুক্তদের সঙ্গে হ্যাভেনের পরিবারের জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ ছিল নিহতের পরিবার দাবি করছে। সেই বিরোধের জের ধরেই এই নির্মম হত্যাকাণ্ড ঘটানো হতে পারে।

 

এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ সন্দেহভাজনদের শনাক্ত করতে তদন্ত চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।