Nabadhara
ঢাকারবিবার , ১৫ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য আটক

যশোর প্রতিনিধি
জুন ১৫, ২০২৫ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ।এসময় তাদের কাছথেকে ‘ দুটি চোরাই মোটরসাইকেল ও একটি মাস্টার চাবি উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন, সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বংশীপুর গ্রামের মজিদ গাজীর ছেলে মোহাম্মদ আলী (৪০) এবং একই থানার চন্ডিপুর গ্রামের জব্বার গাজীর ছেলে মো. খলিল গাজী (৩৬)। পুলিশ জানিয়েছে মোহাম্মদ আলীর বিরুদ্ধে ২৪ টি মামলা ও খলিলের বিরুদ্ধে ১৪ টি মামলা রয়েছে।

 

ডিবি জানায়, গত ৩০ মে যশোর শহরের মুজিব সড়কে সেইলর শোরুমের সামনে মোটরসাইকেল রেখে শোরুমে যান জুয়েল রানা । ২০ মিনিট পরে বের হয়ে দেখেন তার মোটরসাইকেলটি নেই । এ ঘটনায় তিনি কোতোয়ালি থানায় মামলা করেন চারখাম্বার মোড়ের বাসিন্দা জুয়েল হোসেন । মামলাটি তদন্তের দায়িত্বপায় ডিবি পুলিশ।

 

ডিবির অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নি.) কামরুজ্জামান ও এএসআই (নি.) রঞ্জন কুমারসহ পুলিশের একটি বিশেষ টিম তদন্ত শুরু করে। শনিবার মধ্যরাতে যশোর নিউমার্কেট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকের পর তারা এ ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। তারা আরও জানান, আসামিরা দেশের বিভিন্ন এলাকায় চুরির সাথে জড়িত তাদের একটি শক্তিশালি সিন্ডিকেট রয়েছে। রোববার তাদেরকে আদালতে সোপর্দ করলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।