Nabadhara
ঢাকাসোমবার , ১৬ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোমস্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে ছাগল বিতরণ 

Link Copied!

ইয়াহিয়া খান রুবেল, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে ১৫ টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের নারীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

 

সোমবার ১৬ (জুন) সকালে ড. আতিকুর রহমান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: ওয়াসিম আকরাম। অগ্রদূত বাংলাদেশ, রহনপুর, গোমস্তাপুর এর বাস্তবায়নে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অগ্রদূত বাংলাদেশ, রহনপুর, গোমস্তাপুর এর নির্বাহী পরিচালক ইয়াহিয়া খান রুবেল।

 

 

উপকারভোগীদের মধ্যে শ্রীমতি মানুসী রানী ও সরস্বতী রানী সাংবাদিকদের জানাই আমাদের গোমস্তাপুর উপজেলায় অগ্রদূত বাংলাদেশ নামক একটি এনজিও আছে, যা আমাদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পরিবেশ সুরক্ষার জন্য সেমিপাকা টয়লেট, আত্মকর্ম সংস্থানের জন্য সেলাই মেশিন, ভেড়া, হাঁস মুরগি পালন ও ছাগল পালনে জন্য বিনামূল্যে বিতরণ করে থাকে।

 

সকাল ০৯ থেকে দুপুর ১২ টা পর্যন্ত ছাগল পালনের উপর প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ প্রদান করেন ভেটেটোনারী সার্জন ডাঃ বরুন কুমার প্রামানিক।

 

প্রশিক্ষণ ও আলোচনা সভা শেষে ১৫টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের নারীদের মাঝে ৩০টি ছাগল বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।