Nabadhara
ঢাকাসোমবার , ১৬ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নলছিটিতে  কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি 
জুন ১৬, ২০২৫ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার  (১৬ জুন) সকালে ঝালকাঠির নলছিটি  উপজেলা পরিষদ মিলনায়তনে এই কংগ্রেসের আয়োজন করা হয়।

 

প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এটি বাস্তবায়িত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক   কৃষিবিদ মো. আব্দুল্লাহ আল মামুন।

 

উপজেলা কৃষি কর্মকর্তা  মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে  বক্তব্য রাখেন, বরিশাল অঞ্চলের পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার ফাহিমা হক,অতিরিক্ত কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ।

 

বক্তারা বলেন, কৃষকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টারের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।