Nabadhara
ঢাকাসোমবার , ১৬ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটার শাঁখরা বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ ৩০ বোতল কো’রেক্স মা’দক আটক

আর.কে.বাপ্পা, দেবহাটা প্রতিনিধি
জুন ১৬, ২০২৫ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

আর.কে.বাপ্পা, দেবহাটা প্রতিনিধি

দেবহাটার শাঁখরা বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ ৩০ বোতল কোরেক্স মাদক আটক হয়েছে। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। এবিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানায়।

 

বিজিবির দেয়া তথ্য মতে জানা গেছে, নীলডুমুর ১৭ বিজিবির অধীনস্থ দেবহাটার শাঁখরা বিজিবির একটি দল সোমবার ১৬ জুন দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে হাড়দ্দহ এলাকার পিচ রাস্তার উপর থেকে ৩০ বোতল মাদকদ্রব্য কোরেক্সসহ একটি মোটরসাইকেল জব্দ করে।

 

শাঁখরা বিওপির ক্যাম্প কমান্ডার আফজাল হোসেনের নেতৃত্বে সিজার কমান্ডার নাসিরুদ্দিনসহ একটি দল অভিযান চালিয়ে এই ৩০ বোতল কোরেক্স মাদক ও একটি মোটরসাইকেল আটক করে।

 

মোটরসাইকেলটির রেজিষ্ট্রেশন নং- খুলনা মেট্রো হ ১২-৩৩-৪৩। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ ৯২ হাজার টাকা বলে বিজিবি সূত্র জানায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।