Nabadhara
ঢাকাসোমবার , ১৬ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত

নিজস্ব সংবাদদাতা, নড়াইল
জুন ১৬, ২০২৫ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

এস এম শরিফুল ইসলাম

নড়াইলের নড়াগাতি থানার জয়নগর আঞ্চলিক সড়কের বাবলুর বাড়ির পাশে মোটরসাইকেল ও বালুর ট্রলির মুখোমুখি সংঘর্ষে সৌদি প্রবাসী আজিজুর রহমান (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। সোমবার (১৬জুন) বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুর রহমান নড়াগাতি থানার পানিপাড়া গ্রামের ইবাদত মোল্যার ছেলে। তিনি সৌদি প্রবাসী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩জুন) নড়াগাতি থানার কামসিয়া গ্রামে বিয়ে করেন পানিপাড়া গ্রামের সৌদি প্রবাসী আজিজুর রহমান। তিনি তিন মাস আগে সৌদি থেকে দেশে ফেরেন। সোমবার (১৬জুন) বিকাল সাড়ে ৩ টার দিকে আজিজুর রহমান শ্বশুরবাড়ি কামসিয়া থেকে মোটরসাইকেলযোগে পানিপাড়া নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একই থানার জয়নগর আঞ্চলিক সড়কের বাবলুর বাড়ির পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুর ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে নড়াগাতি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় ঘাতক ট্রলিটি জব্দ করে পুলিশ, তবে এ ট্রলির চালক পলাতক রয়েছে।

নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় আজিজুর রহমান নামে একজন সৌদি প্রবাসী নিহত হয়েছে। এ ঘটনায় আইন প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।