Nabadhara
ঢাকাসোমবার , ১৬ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পুকুরে ডুবিয়ে কিশোর হত্যা, অভিযুক্ত গ্রেফতার

Link Copied!

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের খানসামায় পুকুরে ডুবিয়ে ১৩ বছর বয়সী এক কিশোরকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, রোববার (১৫ জুন) দুপুরে আলোকঝাড়ী ইউনিয়নের গোবিন্দপুর (উকিল পাড়া) গ্রামে ঘটনাটি ঘটে। নিহত কিশোর আরাফাত হোসেন (১৩) ওই গ্রামের মো. ছাইদুল ইসলামের পুত্র। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত হিসেবে নাম উল্লেখ করা হয়েছে মো. রবিউল ইসলাম (৪২)। তিনি ওই এলাকার সাবেক ইউপি সদস্য একরামুল হকের বড় ছেলে।

অভিযোগে বলা হয়, রবিউল পূর্বপরিকল্পিতভাবে আরাফাতকে পার্শ্ববর্তী পুকুরে নিয়ে যায় এবং সেখানে পানিতে চুবিয়ে তার মৃত্যু ঘটায়। ঘটনার পর পরই পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। পরবর্তীতে আসামি রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়।

খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক জানান, এ ঘটনায় হত্যা মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। এ হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ছবির ক্যাপশন: অভিযুক্ত মো. রবিউল ইসলাম (৪২)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।