Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৭ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা 

Link Copied!

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে ৩ প্রতিষ্ঠানকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল রাখা ও বিক্রয়ের অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৫ হাজার টাকা জরিমানা করেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন।

মঙ্গলবার (১৭ জুন) দুপুর ২ টার সময়  বিরামপুর পৌরশহরের বিভিন্ন ঔষধের দোকানে অভিযান পরিচালনা করে ৩ প্রতিষ্ঠানকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল রাখা ও বিক্রয়ের অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন।

এসময় তাঁকে সহযোগিতা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তরের দিনাজপুর জেলা ঔষধ তত্ত্বাবধায়ক আমিনুল ইসলাম, জেলা ঔষধ প্রশাসনের উচ্চমান সহকারী কাজী সাইফুল ইসলাম।

এছাড়াও অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন বিরামপুর থানা পুলিশের সদস্যগণ। অভিযানে মেসার্স বিরামপুর মেডিসিন কর্ণারের প্রোঃ আনিসুর রহমানকে ৫ হাজার টাকা,সাজু ড্রাগস মেসার্স লাইবা ফার্মেসীর প্রোঃ সাজু ইসলামকে ৭ হাজার টাকা এবং মেসার্স ডাঃ এন্ড সন্স মেডিসিন হাউস এর প্রোঃ আসলাম হোসেনকে ৩ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।