Nabadhara
ঢাকাবুধবার , ১৮ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় বিধবা নারী কে ধ’র্ষণ, থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক,নড়াইল   
জুন ১৮, ২০২৫ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,নড়াইল   

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া মধ্যপাা গ্রামে ঘরের দরজা ভেঙে এক বিধবা নারী (৪৫) কে ধর্ষণের অভিযোগ উঠেছে জহির শেখ (৩৬) নামে একজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী মঙ্গলবার (১৭জুন) রাতে লোহাগড়া থানায় ধর্ষণ মামলাটি দায়ের করেন। মামলা নং-১৪। এঘটনার পর থেকে আসামি জহির শেখ পলাতক রয়েছে। গত সোমবার (১৬জুন) দিবাগত রাতে এই ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত জহির শেখ তেলকাড়া মধ্যপাড়া গ্রামের টুলু শেখের ছেলে।

 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, জহির শেখ দীর্ঘ দিন ধরে ওই বিধবা নারী কে কুপ্রস্তাব দিয়ে আসছিল। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তিনি গত সোমবার রাত ২টার দিকে ওই নারীর ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন। এরপর স্থানীয় লোকজন ঘটনাটি জানলে সালিশ ও মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। একপর্যায়ে ঘটনাটি এলাকায় জানাজানি হলে পরবর্তীতে ভুক্তভোগী ওই বিধবা নারী লোহাগড়া থানায় জহির শেখ কে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন।

 

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম বুধবার(১৮জুন) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,জহির শেখের নামে থানায় ধর্ষণ মামলা দায়ের হয়েছে। আসামি পলাতক রয়েছে, তবে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।