Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ডোবায় গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃ’ত্যু

নিজস্ব প্রতিবেদক ,নড়াইল
জুন ১৯, ২০২৫ ১০:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক ,নড়াইল

নড়াইলের সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বেতভিটা গ্রামে তিন দিনের অতি বর্ষণে ডোবায় পানি জমায় সেখানে গোসল করতে গিয়ে আফিয়া ফকির (৯) এবং জিম খানম (৯) নামে দুইজন মাদরাসা শিক্ষার্থী ডুবে মৃত্যু হয়েছে

 

বুধবার (১৮জুন) বিকালে পরিবারের সদস্যরা তাদের দু’জন কে খোঁজাখুজি করতে থাকে। পরে বিকাল সাড়ে ৫ টার দিকে বাড়ির পাশে ডোবার পানিতে তাদের মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয় লোকজন। দুই শিশু সম্পর্কে ফুফু-ভাতিজি। আছিয়া খানম বেতভিটা গ্রামের শহিদ ফকিরের মেয়ে এবং তার ভাতিজি আলামিন ফকিরের মেয়ে জিম খানম। তারা দু’জনেই স্থানীয় মহিলা মাদরাসার শিক্ষার্থী ছিলেন।

 

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকালে উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বেদভিটা গ্রামের আফিয়া ফকির ও জিম খানম নামে দু’জন মাদরাসা শিক্ষার্থী মা-বার চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশে ডোবায় গোসল করতে যায়। বেশ কিছু সময় অতিবাহিত হলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশে ডোবার পানিতে তাদের মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন।

 

নড়াইল সদর থানার ইনচার্জ (ওসি) মোঃ সাজেদুল ইসলাম বৃহস্পতিবার (১৯জুন) সকালে জানান,আফিয়া ফকির এবং জিম খানমের মরদেহ রাতেই আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।