Nabadhara
ঢাকাশুক্রবার , ২০ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় সড়ক দু’র্ঘ’টনায় পিকআপ চালক নি’হত 

নওগাঁ প্রতিনিধি
জুন ২০, ২০২৫ ১১:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় পিক-আপ ও ভটভটি সংঘর্ষে পিক-আপের চালক জসিম (৩৭) নিহত হয়েছেন। মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটে

 

শুক্রবার ভোরে নজিপুর-বদলগাছী সড়কের খিরসিন মোড় এলাকায়।

 

 

নিহত জসিম নেত্রকোনা জেলার বারহাট্রা থানার চিচড়াকান্দা চরপাড়া গ্রামের আলী উছমানের ছেলে বলে জানা গেছে।

 

 

স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার ভোরে বদলগাছীর দিক থেকে আসা পিকআপ ও নজিপুরের দিক থেকে যাওয়া ভটভটির মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক জসিম গুরুতর আহত অবস্থায় পিকআপের ভেতরে চাপা লেগেছিল। খবর পেয়ে পত্নীতলা ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

 

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে লাশ পুলিশ হেফাজতে রেখে তার বাড়িতে খবর দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।