Nabadhara
ঢাকাশুক্রবার , ২০ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পোস্টার-ব্যানার লাগানো নিয়ে চাঁ’দা’বাজি ও সং’ঘর্ষ হচ্ছে: হেলেন জেরীন খান

সুজন হোসেন রিফাত,মাদারীপুর
জুন ২০, ২০২৫ ১১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

সুজন হোসেন রিফাত,মাদারীপুর

বিএনপির কেন্দ্রীয় সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরীন খান বলেছেন, পোস্টার-ব্যানার লাগানোকে কেন্দ্র করে ব্যাপক চাঁদাবাজি ও মারামারির ঘটনা ঘটছে। এ অবস্থায় বিএনপি দলীয়ভাবে পোস্টার-ব্যানার লাগানোর অনুমতি দিচ্ছে না বলে জানান তিনি।

 

বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় মাদারীপুরের রাজৈরের কদমবাড়িতে এক জনসভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে হেলেন জেরীন খান এ কথা বলেন।

 

তিনি বলেন, “নির্বাচন উপলক্ষে নির্দিষ্ট জায়গায় পোস্টার লাগানো যেতে পারে। তবে অনিয়ন্ত্রিতভাবে পোস্টার-ব্যানার লাগিয়ে চাঁদাবাজি এবং সংঘর্ষের কোনো যৌক্তিকতা নেই। কেউ ২০ হাজার পোস্টার ছাপালে দুই লাখ টাকার বেশি চাঁদাবাজি হয়। এ সমস্যা বন্ধ করতে হবে।”

 

তিনি আরও বলেন, “যারা চাঁদাবাজি করে, তাদের সবাই চেনে। বিএনপি ক্ষমতায় গেলে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজদের কোনো দল নেই, তাদের হাত থেকে জনগণকে মুক্ত করতে হবে।”

 

জনসভায় সভাপতিত্ব করেন রাজৈর উপজেলা বিএনপির নেতা অ্যাডভোকেট গৌরাঙ্গ বসু ও সঞ্চালনা করেন শেখ জাকির। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, কৃষকদলের ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শরীফ সাইফুল কবির, জেলা কৃষক দলের সদস্য সচিব অহিদুজ্জামান অহিদ খান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তারসহ অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।