Nabadhara
ঢাকাশুক্রবার , ২০ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

হাসান শাহরিয়ার পল্লব, পত্নীতলা
জুন ২০, ২০২৫ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

হাসান শাহরিয়ার পল্লব, পত্নীতলা

পত্নীতলা (নওগাঁ) নওগাঁর পত্নীতলায় ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা-আমন ধান এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যে  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও  সার বিতরণ করা হয়েছে।

 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,প্রায় ২ হাজার ৯শ ৭০ জন প্রান্তিক কৃষকদের মাঝে রোপা-আমন ধানবীজ-৫ কেজি,ডি.এ.পি-১০ কেজি,এম.ও.পি-১০ কেজি প্রদান করা হয়।

 

গতকাল বৃহস্পতিবার  (১৯ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি প্রণোদনা হিসেবে সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন  উপজেলা নির্বাহী অফিসার মো.আলীমুজ্জামান মিলন।

 

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.সোহরাব হোসেন,প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আশীষ কুমার দেবনাথ,অতিরিক্ত কৃষি অফিসার মোহাইমিনুল ইসলাম,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পারভেজ মোশারফ,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো.মশিউর রহমান,প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।