Nabadhara
ঢাকাশুক্রবার , ২০ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে ট্রাকের চাপ, ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি, পিরোজপুর
জুন ২০, ২০২৫ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, পিরোজপুর

পিরোজপুরের ইন্দুরকানিতে কয়লা বোঝাই একটি ট্রাক নিয়ে ভেঙে খালে পড়ে গেছে বেইলি ব্রিজ। এতে করে কলারন-সন্ন্যাসী-মোড়লগঞ্জ-পিরোজপুর সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

 

শুক্রবার (২০ জুন) চন্ডিপুর ইউনিয়নের কলারন সন্ন্যাসীর মালবাড়িতে এ ঘটনা ঘটে।

 

জানা যায়, ভোরের দিকে প্রায় ২৭ টন কয়লা বোঝাই একটি ট্রাক পারাপারের সময় বেইলি ব্রিজটি ভেঙে যায়। এতে করে ইন্দুরকানি, কলারন সন্ন্যাসী হয়ে মোড়েলগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

 

পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, “অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ আছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।