Nabadhara
ঢাকাশুক্রবার , ২০ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নিশ্ছিদ্র নজরদারিতে এসএমপি ডিবি: সিলেটে দুই হোটেলে অ’নৈতিক কর্মকাণ্ডে জড়িত ১০ জন গ্রেফতার

সিলেট প্রতিনিধি 
জুন ২০, ২০২৫ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট প্রতিনিধি 

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে দুইটি আবাসিক হোটেল থেকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে।

 

গতকাল (১৯ জুন) বিকেল ৫টা ৫ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন ‘আল-তকদির’ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪ নারী ও ৩ পুরুষকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন — নুপুর আক্তার (২৮), রুনা আক্তার (২৭), জলি খাতুন (২১), চাম্পা বেগম (৩২), মোঃ শামিম আহমেদ (২৫), সাজু মিয়া (২৪) ও সুজিত দাস (৫০)। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ ধারায় নন-এফআইআর নং-১২১, তারিখ ২০ জুন ২০২৫ খ্রিঃ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

 

 

অপরদিকে একইদিন রাত সাড়ে ৯টায় কোতোয়ালী মডেল থানাধীন ওসমানী মেডিকেল রোডের ‘রজনীগন্ধা’ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২ পুরুষ ও ১ নারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন — আমিনুল ইসলাম (২৮), হোটেল ম্যানেজার বাদশা মিয়া (২৪) ও মর্জিনা আক্তার (২২)। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় একই আইনের ৭৭ ধারায় নন-এফআইআর নং-২৬৬, তারিখ ২০ জুন ২০২৫ খ্রিঃ অনুযায়ী মামলা রুজু হয়েছে।

 

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।