Nabadhara
ঢাকাশনিবার , ২১ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পলাশবাড়ীতে বালতির পানিতে শিশুর ম’র্মান্তিক মৃ’ত্যু

রবিউল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি
জুন ২১, ২০২৫ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

রবিউল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে বালতির পানিতে সালমান ফারসি নামের দু’বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।’

ঘটনাটি ঘটেছে আজ শনিবার দুপুরে উপজেলার মহদীপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে।’

 

আজ দুপুর ১২টার দিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

স্থানীয়রা জানান,আজ দুপুর ১২ টার দিকে শিশুটি নানা বাড়ির উঠানে ধান ভিজিয়ে রাখতে বালতিতে পানি রাখে।এ সময় উঠানে খেলা করার সময় সালাম ফারসি পানি ভর্তি বালতির ভেতর পড়ে যায় । পরে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে পলাশবাড়ী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

 

মৃত সালমান ফারসির বাবা-মা গার্মেন্টসে চাকুরী করায় করায় নানা শহিদুল ইসলামের বাড়ীতেই থাকতেন।

 

বিষয়টি নিশ্চিত করে মহদীপুর ইউপির চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) আজাদুল ইসলাম জানান,দুই বছরের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।