Nabadhara
ঢাকাশনিবার , ২১ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কু*পিয়ে জ’খম

মিলন সিদ্দিকী , ধামরাই (ঢাকা)
জুন ২১, ২০২৫ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মিলন সিদ্দিকী , ধামরাই (ঢাকা)

ঢাকার ধামরাইয়ে পূর্বশত্রুতা ও জমিজমা বিরোধের জেরে মো. শাহজাহান মিয়া ও আজিল উদ্দিন নামের দুই ভাইকে কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার দুপুরে পৌরসভার ৬নং ওয়ার্ডের কুমড়াইল এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় মো. আজিল হোসেন বাদি হয়ে ০৪ জনকে আসামী করে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেছেন।

শনিবার (২১ জুন) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

আহত মো. শাহজাহান মিয়া (৪৫) ও আজিল উদ্দিন (৪২) পৌরসভার ০৬ নং ওয়ার্ডের কুমড়াইল এলাকার মৃত আবেদ আলীর ছেলে। আহত শাহজাহান মিয়ার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজে নেওয়া হয়েছে।

মামলার এজাহার সুত্রে জানা যায়, ধামরাই থানাধীন কুমড়াইল মৌজাস্থিত পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবৎ দুই পক্ষের মধ্যে শত্রুতা ও বিরোধ ছিলো। শুক্রবার দুপুরে আজিল উদ্দিনের বসত বাড়ীর পশ্চিম পার্শ্বে পৈত্রিক সম্পত্তিতে আসামীরা অবৈধভাবে নির্মাণ কাজ শুরু করার চেষ্টা করলে মোঃ শাহজাহান মিয়া (৪৫) বাঁধা প্রদান করে।

এ সময় পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে আব্দুর রহমান (২৭) ও তার ভাই মোহাম্মদ আলী  (২২) দা, লাঠিসোটা, ছ্যান, লোহার রড, লোহার পাইপ ইত্যাদি দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করে শাহজাহান মিয়াকে। এসময় তাকে বাঁচাতে তার ছোট ভাই এগিয়ে এলে তাকেও বেধড়ক মারধর করা হয়।

এসময় শাহজাহান মিয়ার অবস্থা আশংকাজনক হলে প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সাভার এনাম মেডিকেল কলেজে নেয়া হয়।

আহত ও মামলার বাদি আজিল উদ্দিন বলেন, আজকে এলাকাবাসী এগিয়ে না আসলে ওরা আমাদের দুই ভাইকে মেরেই ফেলতো আমরা এর সুষ্ঠু বিচার চাই।

এঘটনা সম্পর্কে জানতে আসামী পক্ষের বাড়িতে গেলে তাদের পাওয়া যায়নি এবং তাদের ব্যবহৃত মোবাইল নাম্বার বন্ধ পাওয়া গেছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, এঘটনায় মামলা নেয়া হয়েছে। আহতদের চিকিৎসা চলছে অচিরেই আসামীদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।