Nabadhara
ঢাকাশনিবার , ২১ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতি’র মৃত্যু

উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর)
জুন ২১, ২০২৫ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুরের বীরগঞ্জের একতা ক্লিনিকে ভুল অপারেশনের কারণে আসা রানী রায় (১৯) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে সদ্যজাত মেয়ে সন্তানটি সুস্থ রয়েছে। এ ঘটনায়  চিকিৎসকসহ ক্লিনিক স্টাফ পালিয়ে গিয়েছে ।

 

আশা রানী রায় সুজালপুর ইউনিয়নের জগদল গ্রামের হৃদয় চন্দ্র রায় এর স্ত্রী। ঘটনার পর থেকেই ক্লিনিক কর্তৃপক্ষ পলাতক রয়েছে।

 

গত শুক্রবার (২০ জুন) দুপুর ১২ টায়,প্রসববেদনা নিয়ে আশা রানী রায় কে একতা ক্লিনিকে  ভর্তি করা হয়। এরপর বিকেল পাঁচটায় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. ইয়াসমিন পরীক্ষা-নিরীক্ষার পর জানান, দ্রুত সিজারিয়ান অপারেশন প্রয়োজন। বিকেল ৫টায় সিজারের মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম হয়। অপারেশনের করে ছিলেন ডা. ইয়াসমিন। কিন্তু অপারেশনের পর রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ হলেও কোনো কার্যকর চিকিৎসা ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। পরিবারের দাবি ক্লিনিকেই তার মৃত্যু হয়। মৃত আশা রানী রায় এর পরিবারকে ধামাচামা দেওয়ার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

রোগীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্বজনরা ক্লিনিক ঘেরাও করে চিকিৎসকদের বিচার দাবি করেন। এক পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

ডা. ইয়াসমিন এর মুঠো ফোনে একাধিকবার যগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিছিভ করেন নাই।

 

এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর বলেন, একতা ক্লিনিকে অপারেশনের পর আসা রানী রায়  (১৯) নামে এক প্রসূতির মৃত্যুর হয়েছে। এ বিষয়ে আমি শুনেছি তবে অভিযোগ না থাকায় কোনরকম ব্যাবস্থা গ্রহণ করা হয় নাই।

 

উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ এর সাথে মুঠোফনে কথা বললে তিনি জানান, তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের আওতায় আনা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।