Nabadhara
ঢাকাশনিবার , ২১ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

‎দুর্গাপুরে ৮ম শ্রেণীর শিক্ষার্থীকে ধ র্ষ নের অভিযোগে যুবক গ্রেপ্তার ‎

‎দুর্গাপুর প্রতিনিধি 
জুন ২১, ২০২৫ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

‎দুর্গাপুর প্রতিনিধি 

রাজশাহীর দুর্গাপুরে ৮ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে রাশেদ মিয়া (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

‎শুক্রবার দিবাগত রাতে পাবনার আতাইকুলা থানার গয়েশাবাড়ি এলাকা থেকে র‌্যাব-৫ ও র‌্যাব-১২ যৌথ অভিযান চালিয়ে ওই যুবকে গ্রেফতার করে।

‎র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, দুর্গাপুর উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের রমজান মন্ডলের ছেলে রাশেদ। ভিকটিম শিক্ষার্থীকে দীর্ঘদিন থেকে নানা রকম ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল।

‎গত ২৭ মে রাতে ওই কিশোরী তার চাচার বাড়িতে তরকারি দিয়ে বাড়ি ফেরার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা রাশেদ ওই শিক্ষার্থীর মুখ চেপে ধরে কাঁঠালবাড়িয়া গ্রামের মুনবর শাহেরের পেয়ারা বাগানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে ভয়-ভীতি ও হুমকি দিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। ওই ঘটনার পর গত ২৮ মে ভিকটিম শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে দুর্গাপুর থানায় মামলা দায়ের করা হয়।

‎র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত রাশেদকে আটক করা হয়েছে এবং সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীকে দুর্গাপুর থানার ধর্ষণ মামলা মূলে হস্তান্তর করা হয়েছে।

‎দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, গ্রেফতারকৃত আসামীকে রাতেই পুলিশী হেফাজতে নেয়া হয়। শনিবার দুপুরে আসামীকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত আসামীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।