Nabadhara
ঢাকাশনিবার , ২১ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে পুলিশ – সাংবাদিকদের মধ্যে মা দ ক বি’রোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

শামীম শেখ,গোয়ালন্দ (রাজবাড়ী)
জুন ২১, ২০২৫ ১১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ,গোয়ালন্দ (রাজবাড়ী)

“মাদককে না বলি, সুস্থ সমাজ গড়ে তুলি”–স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে মাদক বিরোধী এক জমজমাট প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

 

খেলায় গোয়ালন্দ ঘাট থানা সেরা একাদশ বনাম গোয়ালন্দ থানা সাংবাদিক সেরা একাদশ পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে।

শনিবার (২১ জুন) বিকেল ৫ টায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশের আয়োজনে উপজেলার ঐতিহ্যবাহী গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ‍্যালয় মাঠে এ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় গোয়ালন্দ ঘাট থানা সেরা একাদশ ৪-২ গোলে বিজয়ী হয়। খেলায় যৌথভাবে ম‍্যান অব দ‍্যা ম‍্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের স্টাইকার ও জেলা সহকারি পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং রানারআপ দলের সাংবাদিক জাকির হোসেন।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন এবং চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রফি বিতরন করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মো. শরীফ আল রাজীব।

প্রীতি ফুটবল ম‍্যাচ সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব বলেন, পুলিশ ও সাংবাদিক দেশ ও মানুষের কল‍্যাণে কাজ করে থাকে। তাই আমাদের মাঝে হৃদ্যতা থাকা খুব জরুরি। আমরা মিলেমিশে সমাজে অনেক ভালো ভালো কাজ করতে পারি। ‘মাদককে না বলি, সুস্থ সমাজ গড়ে তুলি’ চমৎকার এই স্লোগানকে সামনে রেখে থানা পুলিশ এবং সাংবাদিকদের অংশগ্রহণে এমন চমৎকার একটি আয়োজন করার জন‍্য আমি গোয়ালন্দ ঘাট থানা পুলিশ এবং সাংবাদিক বন্ধুদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

সমাপনী অনুষ্ঠানে গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম বলেন, আনন্দঘন পরিবেশে এমন একটি সুন্দর খেলার আয়োজনকে সাফল্যমন্ডিত করতে সহায়তা করায় সম্মানিত সাংবাদিক বন্ধু ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরো হবে ইনশাআল্লাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।