Nabadhara
ঢাকারবিবার , ২২ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে দ্বিতীয় বিয়ে ঠেকাতে গিয়ে স্বামীর হাতে স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৪ জন আহত

মৌলভীবাজার প্রতিনিধি
জুন ২২, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে স্বামীকে দ্বিতীয় বিয়ে করতে বাধা দেওয়ায় স্ত্রীসহ শ্বশুরবাড়ির চারজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এখলাছ মিয়া (৩২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গুরুতর আহতরা বর্তমানে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

আহতরা হলেন স্ত্রী কুলছুমা বেগম (২৮), তার বোন আমিনা আক্তার (২৭), হোসনা বেগম (৩৫) ও ভাই সুলতান আলী (২৫)। আহতদের হাসপাতালের রেজিস্ট্রেশন নম্বর যথাক্রমে: ৬২৫২৭, ৬২৫২৫, ৬২৫২৬ ও ৬২৫২৮।

 

ভুক্তভোগী সুলতান আলী জানান, তার বোন কুলছুমা বেগমের সঙ্গে প্রায় ৭-৮ বছর আগে এখলাছ মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী যৌতুকের দাবিতে নির্যাতন করে আসছিলেন। একপর্যায়ে কুলছুমা দুই সন্তান নিয়ে বাবার বাড়ি ফিরে যান।

 

গত ১৮ জুন রাতে গোপন সূত্রে জানা যায়, স্বামী এখলাছ মিয়া গোপনে দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন। এ খবর পেয়ে কুলছুমা শ্বশুরবাড়িতে গেলে উৎপেতে থাকা স্বামী ও তার লোকজন কুলছুমা ও তার স্বজনদের উপর হামলা চালায়।

 

এ ঘটনায় ভুক্তভোগী সুলতান আলী বাদী হয়ে এখলাছ মিয়াসহ পাঁচজনকে আসামি করে মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

 

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ওসি বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।