Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ধোবাউড়ায় ভারতীয় চো’রাই কম্বলসহ ৫ চো’রাকারবারি আ’টক

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
জুন ২৪, ২০২৫ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়ায় বিপুল পরিমাণ ভারতীয় চোরাই কম্বলসহ পাঁচ চোরাকারবারিকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে উপজেলার দেওলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার ও কাভার্ডভ্যান ভর্তি চোরাই কম্বলসহ পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি এন্ড্রয়েড মোবাইল, তিনটি বাটন মোবাইল, নগদ এক লাখ টাকা, ১৫০টি ভারতীয় কম্বল, একটি কাভার্ডভ্যান ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

 

আটককৃতরা হলেন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ইন্দুপুর গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে মো. সুমন (২৫), দূর্লভপুর গ্রামের হাসমত আলীর ছেলে মো. হাবিবুর রহমান (৪৫), চন্নপাড়া গ্রামের মৃত আব্বাছ আলী বেপারীর ছেলে মো. রতন আহম্মেদ (৪৫), বাংনাহাটি গ্রামের বোরহান উদ্দিনের ছেলে মো. তোফাজ্জল হোসেন (৩২) এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ধুনিয়াকান্দি গ্রামের মো. আব্দুল গনির ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩২)। আটককৃতদের মধ্যে মো. হাবিবুর রহমান চাকরিচ্যুত বিজিবি সদস্য বলে জানা গেছে।

 

ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন সরকার জানান, “ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা বিভিন্ন পয়েন্টে টহল বসাই এবং দেওলা ব্রিজ এলাকা থেকে চোরাকারবারিদের আটক করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে ধোবাউড়া থানায় চোরাচালান আইনে মামলা রুজু হয়েছে।”

 

পুলিশ জানিয়েছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্যদের আটকের জন্য অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।