Nabadhara
ঢাকাবুধবার , ২৫ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে রাতের আঁধারে হিন্দু পরিবারের জমি দখলের চেষ্টা

বাবুগঞ্জ,( বরিশাল)প্রতিনিধি
জুন ২৫, ২০২৫ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ,( বরিশাল)প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় এক হিন্দু পরিবারের রেকর্ডীয় সম্পত্তি রাতের আঁধারে ঘর নির্মাণ করে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে প্রায় ৪০-৫০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল এই জবরদখলের চেষ্টা চালায়। জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের পশ্চিম রহমতপুর এলাকার আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের গেটের সামনে। এর আগে, ভুক্তভোগী গোপাল বনিক ও সঞ্জীব বনিকসহ পরিবারের সদস্যরা দখলে বাধা দিলে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র প্রদর্শন করে মারধর ও হত্যার হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে।

বুধবার দুপুরে এই ঘটনায় ভুক্তভোগী সঞ্জীব বনিক এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার পাংশা এলাকার মিজান মাঝি (৩৩), কামাল মাঝি, মিন্টু দাস, কামরুল হাসানসহ কয়েকজনের একটি সংঘবদ্ধ চক্র এই জমি দখলের পাঁয়তারা করে আসছে। গত ৩০ মে শুক্রবার সকালেও ২০-২৫ জনের একটি ভাড়াটিয়া সন্ত্রাসী দল জমিটি দখলের উদ্দেশ্যে ঘর নির্মাণের চেষ্টা করে। সে সময় বাধা দিলে তারা সরে যায়। তবে ওই রাতেই আবার আঞ্চলিক কৃষি গবেষণার বাউন্ডারির মধ্যে কাঠ ও টিন দিয়ে ঘরের কাঠামো তৈরি করে।

ভুক্তভোগীরা বিষয়টি উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্সকে জানালে তিনি ঘর নির্মাণ বন্ধ করে দুই পক্ষকে কাগজপত্র নিয়ে বসার কথা বলেন। কিন্তু দখলদাররা সালিশ-মীমাংসার জন্য না বসে একের পর এক জবরদখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী সঞ্জীব বনিক জানান, আঞ্চলিক কৃষি গবেষণার গেটের সামনের খালের পাড়ের ৫১ শতাংশ জমি তাদের রেকর্ডীয় সম্পত্তি। কিন্তু এই জমি দীর্ঘদিন ধরে জবরদখলের পাঁয়তারা করা হচ্ছে এবং দখলদাররা কোনো সালিশ-মীমাংসা মানছে না।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির সিকদার জানান, জমি দখলের বিষয়টি জানার পরপরই রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।