Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুরে ধ র্ষ ণ মামলাকে কেন্দ্র করে দুই পক্ষের সং ঘর্ষ, আহত ৯

ওসমান হারুনী, জামালপুর প্রতিনিধি
জুন ২৬, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ওসমান হারুনী, জামালপুর প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে বাকপ্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামির জামিন না হওয়াকে কেন্দ্র করে বাদী ও বিবাদী পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন।

 

বুধবার (২৫ জুন) বিকেলে ইসলামপুর পৌর শহরের ভাটিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। জানা গেছে, পলবান্ধা ইউনিয়নের আব্দুল মালেক ও তার প্রতিবেশী মুখললেছের মধ্যে আগে থেকেই জমি সংক্রান্ত বিরোধ এবং একটি ধর্ষণ মামলাকে কেন্দ্র করে উত্তেজনা চলছিল।

 

এদিন বিকেলে ধর্ষণ মামলার শুনানির সময় আসামি সবুজ (১৬) জামিন না পাওয়ায় অসুস্থ হয়ে পড়ে। এরপর আসামিপক্ষ কান্নাকাটি শুরু করলে একপর্যায়ে কথাকাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে মাহমুদ হাসান (৩০), আব্দুল মালেক (৬০), মাসুদা আক্তার (২৫), বিলকিস (২২), আল আমিন (৩৫), ফাহিমা (২৫), মুখলেছ (৩২), সজিব (২৪) সহ অন্তত ৮/৯ জন আহত হন।

 

ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে আসামিপক্ষের কমলা (২৮), খাদিজা (১৮) ও আবু সামাদ (৩২)-কে আটক করে। তবে বৃহস্পতিবার সকালে আবারও হামলার ঘটনা ঘটে। বিবাদীপক্ষের অভিযোগ, বাদীপক্ষের আতিকুল্লাহ ছুরি হাতে নিয়ে লোকজনসহ তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে।

 

অন্যদিকে, বাদীপক্ষের দাবি, আসামিরা জামিন না পাওয়ায় প্রতিশোধ নিতে তাদের বাড়িতে হামলা করে নারী ও বৃদ্ধসহ কয়েকজনকে আহত করেছে।

 

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আরিফে রব্বানী ও ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আসম আতিকুর রহমান জানান, একপক্ষের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

পুলিশ বলছে, পরবর্তীতে আরও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।