Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে কৃষি প্রকল্পের ৩শত কলার কাঁদি কা টল দু’র্বৃত্তরা

Link Copied!

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) 

দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের রতনপুর গ্রামে উপজেলা কৃষি অফিস কর্তৃক বাস্তবায়নাধীন একটি সরকারি প্রদর্শনী প্রকল্পের সবরি কলাবাগানে ন্যাক্কারজনক হামলার অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ শাহিনুর ইসলাম। দুর্বৃত্তরা তার বাগানের ৩০০টিরও বেশি কলার কাঁদি কেটে নষ্ট করে ফেলেছে, যার ফলে তার আনুমানিক ১ লক্ষ ৪৪ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ শাহিনুর ইসলাম, রতনপুর জোনাকি আদর্শ গ্রামের আব্দুল লতিফের ছেলে, জানান, তিনি একজন সাধারণ প্রান্তিক কৃষক। উপজেলা কৃষি অফিসের মাধ্যমে ‘বছরব্যাপী পুষ্টি ভিত্তিক ফল ও হোমস্টেড সবজি বাগান প্রকল্পে’ অংশগ্রহণ করে ওই প্রকল্পের আওতায় ৫০ শতক জমিতে সবরি জাতের কলা গাছের প্রদর্শনী বাগান স্থাপন করেন। গাছগুলোর বয়স প্রায় ১১ মাস এবং সবগুলো গাছে কলা ধরে গেছে।

তিনি আরও জানান, দুর্বৃত্তরা বেআইনিভাবে ওই জমিতে প্রবেশ করে এবং ৩০০টিরও বেশি কলা গাছ থেকে কাঁদি কেটে নিয়ে যায় এবং নষ্ট করে। তিনি বলেন, “তারা শুধু কলার কাঁদি কেটে নিয়ে যায়, গাছের কোনো ক্ষতি করে না যাতে বোঝা না যায় বা সহজে ধরা না পড়ে।”

স্থানীয় গ্রামবাসীদের একাংশ জানান, শাহিনুর ইসলাম দীর্ঘদিন ধরে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন এবং কৃষি অফিসের বিভিন্ন প্রশিক্ষণ ও প্রকল্পে যুক্ত থেকেছেন। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী কৃষক প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন, “তারা যেন ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে এবং আমাকে ন্যায্য ক্ষতিপূরণ প্রদান করে। না হলে একজন ক্ষুদ্র কৃষক হিসেবে আমার মাথাপিছু লোকসান পুষিয়ে ওঠা অসম্ভব হয়ে পড়বে।”

এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক এর সাথে কথা বললে তিনি জানান, অভিযোগ পেয়েছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।