Nabadhara
ঢাকাশুক্রবার , ২৭ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ইন্দুরকানী ফায়ার সার্ভিসের নামফলকে অচল নম্বর, বিপদের সময় বিভ্রান্তি

পিরোজপুর প্রতিনিধি
জুন ২৭, ২০২৫ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নামফলকে এখনো ঝুলছে দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় একটি মোবাইল নম্বর, যা সাধারণ মানুষের জন্য তৈরি করছে চরম ভোগান্তি। জরুরি প্রয়োজনে অনেকেই ওই নম্বরে ফোন করে সাহায্য চাইতে গিয়ে পড়ছেন বিপাকে, মিলছে না কোনো সাড়া।

 

জানা গেছে, ফায়ার সার্ভিস অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৩ সালের ১ জুন থেকে ইন্দুরকানী স্টেশনে গ্রামীণফোনের পরিবর্তে বাংলালিংকের করপোরেট সিম চালু করা হয়। নতুন নম্বর ০১৯০১০২৩৯৭৩ ব্যবহৃত হলেও দুই বছর পেরিয়ে গেলেও নামফলকে সেই নম্বর এখনো সংযোজন করা হয়নি।

 

স্থানীয় বাসিন্দা জাহিদ হাসান জানান, “সম্প্রতি আমার এক আত্মীয়ের বাড়িতে আগুন লাগলে স্টেশনের সাইনবোর্ডে থাকা নম্বরে ফোন করি, কিন্তু কোনোভাবেই যোগাযোগ করা যায়নি। পরে বাধ্য হয়ে নিজেই স্টেশনে গিয়ে খবর দিতে হয়।”

 

ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নুরুজ্জামান শরীফ বলেন, “আমরা নতুন করপোরেট নম্বর ব্যবহার করছি। তবে পুরনো নামফলক পরিবর্তনে এখনো বরাদ্দ পাইনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।”

 

স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন, এমন অবহেলা শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং মানুষের জীবন ও সম্পদের জন্য হুমকি। তারা দ্রুত নামফলকে সঠিক নম্বর যুক্ত করে জনসাধারণের মধ্যে প্রচারের দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।