Nabadhara
ঢাকাশুক্রবার , ২৭ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজৈরে জামায়াতে ইসলামীর কার্যালয় ও ইসলামি পাঠাগারের উদ্বোধন

সুজন হোসেন রিফাত, রাজৈর প্রতিনিধি
জুন ২৭, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

সুজন হোসেন রিফাত, রাজৈর প্রতিনিধি

মাদারীপুরের রাজৈর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয় ও ইসলামি পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৭ জুন) সকাল ৮টায় উপজেলার টেকেরহাট আবাসিক এলাকায় এক অনাড়ম্বর আয়োজনে এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

রাজৈর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আহমেদ আকনের সভাপতিত্বে এবং সেক্রেটারি কাজী নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা জামায়াতের আমির মাওলানা মোকলেসুর রহমান।

 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মাজলিসুল মুফাসসিরীন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান খান, মাজলিসুল মুফাচ্ছিরীন মাদারীপুর জেলা সভাপতি মনিরুজ্জামান হামিদী, রাজৈর পৌর জামায়াতের আমির শেখ মোশাররফ হোসেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার নজরুল ইসলাম, মাজলিসুল মুফাচ্ছিরীন রাজৈর উপজেলার সভাপতি মুফতি আবুল হাসান সাঈদ, বীর মুক্তিযোদ্ধা আলী হাসান ফকির ও বীর মুক্তিযোদ্ধা ইসমাইল ফকির।

 

এছাড়াও ইসলামি আন্দোলনের ফেরদাউস মোড়লসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের রুকন ও কর্মীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, এই পাঠাগার ও কার্যালয় ইসলামি জ্ঞানের প্রসার, সমাজ সংস্কার এবং মানবিক মূল্যবোধ চর্চার একটি উন্মুক্ত মঞ্চ হিসেবে কাজ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।