Nabadhara
ঢাকাশুক্রবার , ২৭ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দলীয় সরকারের অধীনে কোনো স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হয়নি-মাওলানা রফিকুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 
জুন ২৭, ২০২৫ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 

বাংলাদেশ জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, “সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়—আগে স্থানীয় সরকার নির্বাচন, পরে জাতীয় নির্বাচন দিতে হবে।

 

তিনি বলেন, “বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে দলীয় সরকারের অধীনে কোনো স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হয়নি। তাই নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। এটি গণতন্ত্র ও জনগণের ভোটাধিকারের জন্য এখন সময়ের দাবি।

 

শুক্রবার গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তার সাগর-সৈকত কনভেনশন সেন্টারে গাজীপুর জেলা জামায়াত আয়োজিত ২০২৫ সালের ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, “বর্তমান সরকারের ভেতরে এমন কিছু চিহ্নিত ফ্যাসিবাদের দোসর রয়েছে, যারা সরকারের ঘাড়ে, আবার আরেকটি দলের ঘাড়ে চড়ে থেকে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। তারা পোশাক বদলালেও চরিত্র বদলায়নি। গণতন্ত্র হত্যা, ভোট ডাকাতি, গুম-খুন ও দুর্নীতির সঙ্গে জড়িত এসব দুর্বৃত্তদের চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।