Nabadhara
ঢাকাশনিবার , ২৮ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নড়াইল
জুন ২৮, ২০২৫ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলায় জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম গঠন উপলক্ষে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) দুপুরে লোহাগড়ার বাজারের ড্রীম হোটেলের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক এ কে এম আকরামুজ্জামান মিলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহকারী মহাসচিব ও দৈনিক প্রভাত ফেরীর প্রকাশক ফকির শওকত আলী।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক রেজাউল করিম, লোহাগড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাইটিভির নড়াইল প্রতিনিধি মোঃ খায়রুল ইসলাম, লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক সেলিম জাহাঙ্গীর, ফোরামের মহাসচিব শিমুল হাসান, সাংবাদিক সিদ্দিকুর রহমান, শ ম কামাল হোসেন, কাজী ইমরান প্রমুখ।

 

আলোচনা শেষে সর্বসম্মত সিদ্ধান্তে এ কে এম আকরামুজ্জামান মিলুকে সভাপতি, মোঃ খায়রুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং মোঃ সিদ্দিকুর রহমানকে অর্থ সম্পাদক করে “লোহাগড়া উপজেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম” গঠন করা হয়।

 

পরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহকারী মহাসচিব ও দৈনিক প্রভাত ফেরীর প্রকাশক ফকির শওকত আলীকে ফোরামের প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।