Nabadhara
ঢাকাশনিবার , ২৮ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় আওয়ামী লীগ নেতা হরগবিন্দ বিশ্বাস গ্রে’প্তার

কোটালীপাড়া প্রতিনিধি
জুন ২৮, ২০২৫ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হরগবিন্দ বিশ্বাসকে পুলিশ  গ্রেপ্তার করেছে।
আজ শনিবার কোটালীপাড়া থানা পুলিশ উপজেলার লাটেঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
হরগবিন্দ বিশ্বাস কোটালীপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসের বড় ভাই ও লাটেঙ্গা গ্রামের মৃত হরলাল বিশ্বাসের ছেলে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুল কালাম আজাদ বলেন, আওয়ামী লীগ নেতা হরগবিন্দ বিশ্বাসকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে আমরা গোপালগঞ্জ সদর থানায় প্রেরণ করেছি।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর সা‌জেদুর রহমান বলেন,সদর থানার গোপীনাথপুরে সেনাবা‌হিনীর উপর হামলা ও গাড়ী পোড়া‌নো মামলায় হরগবিন্দ বিশ্বাসকে  গ্রেপ্তার দে‌খি‌য়ে  আদাল‌তের মাধ‌্যমে জেল হাজ‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।