Nabadhara
ঢাকাশনিবার , ১২ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদী বড় বাজারে চাঁ/দাবাজির অভিযোগে ব্যবসায়ীদের বি/ক্ষোভ

নরসিংদী প্রতিনিধি
জুলাই ১২, ২০২৫ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর বড় বাজারে চাঁদাবাজি, ভয়ভীতি ও কথিত ‘টর্চার সেল’-এর অভিযোগ ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে। একাধিক ব্যবসায়ী জানিয়েছেন, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে তাদের কাছ থেকে মাসিক ভিত্তিতে চাঁদা আদায় করে আসছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ীদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হতে হয় বলে অভিযোগ।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল থেকে বাজারের শতাধিক ব্যবসায়ী দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভে অংশ নেন। এ বিক্ষোভ শুক্রবার ও শনিবারেও অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীরা জানান, শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনার সুযোগ না থাকায় তারা এই প্রতিবাদে নেমেছেন।

একজন ব্যবসায়ী বলেন, “আমরা দোকান খুললেই চাঁদার জন্য চাপ আসে। না দিলে হুমকি দেওয়া হয়, কখনও গোপনে নির্যাতন করা হয়। এমনকি বাজার এলাকায় একটি ‘টর্চার সেল’ চালানোর অভিযোগও রয়েছে।”

বাজার কমিটির সভাপতি বাবুল সরকার সাংবাদিকদের জানান, “আমি নিজেও নিরাপদ নই। আমার ওপর হামলার ষড়যন্ত্র হচ্ছে। প্রশাসনের দৃষ্টি না গেলে বড় বিপদ ঘটতে পারে।”

এ বিষয়ে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাজারে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে কাজ চলছে।”

স্থানীয় সচেতন মহল বলছে, নরসিংদীর অন্যতম বৃহৎ এই বাজারে ব্যবসায়িক নিরাপত্তা রক্ষা ও সাধারণ ব্যবসায়ীদের সুরক্ষায় প্রশাসনের কার্যকর উদ্যোগ জরুরি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।