Nabadhara
ঢাকারবিবার , ১৩ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোর পুলেরহাট কেন্দ্রে বিজ্ঞানে ৪৮ জনের মধ্যে ১০ জন জিপিএ-৫ পেয়েছে

যশোর প্রতিনিধি
জুলাই ১৩, ২০২৫ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

এসএসসি পরীক্ষায় যশোরের পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে বিজ্ঞান বিভাগের ৪৮ জন শিক্ষার্থী প্রথমে অকৃতকার্য হিসেবে দেখানো হয়েছিল। তবে পরে জানা যায়, ব্যবহারিক পরীক্ষার নম্বর না পাঠানোর কারণে তাদের ফলাফল ভুলভাবে “ফেল” দেখানো হয়েছিল। সংশোধিত ফলাফলে ওই ৪৮ শিক্ষার্থীর সবাই পাস করেছেন, যার মধ্যে ১০ জন জিপিএ-৫ এবং ৩৮ জন এ গ্রেড পেয়েছেন।

পুলেরহাট কেন্দ্রে মোট ৩২৯ জন শিক্ষার্থী অংশ নেয়, যাদের মধ্যে ৪৮ জন বিজ্ঞান বিভাগের ছিল। কেন্দ্রের ছয়টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিয়েছে, যাদের মধ্যে ছিল সাড়াপোল হাইস্কুল, ভাতুড়িয়া হাইস্কুল অ্যান্ড কলেজ, চাঁচড়া হাইস্কুল, রুদ্রপুর হাইস্কুল, মাহিদিয়া হাইস্কুল ও মেঘলা হাইস্কুল। প্রথমত সকল বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীকে অকৃতকার্য দেখানো হলে ছয়টি স্কুলের প্রধানরা কেন্দ্র সচিব খানজাহান আলীর মাধ্যমে যশোর শিক্ষা বোর্ডে ফল সংশোধনের জন্য আবেদন করেন। এরপর বোর্ড কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে ব্যবহারিক নম্বর যোগ করার মাধ্যমে শিক্ষার্থীদের ফলাফল সংশোধন করে।

কেন্দ্র সচিব খানজাহান আলী জানান, তিনি ব্যবহারিক নম্বর যথাসময়ে অনলাইন ও ম্যানুয়াল পদ্ধতিতে প্রেরণ করেছেন এবং যাবতীয় কাগজপত্র তার কাছে রয়েছে। তবে কেন নম্বর যুক্ত হয়নি, তা বোর্ড কর্তৃপক্ষ স্পষ্ট করতে পারবে। ব্যবহারিক নম্বর যুক্ত হওয়ার পর ৪৮ শিক্ষার্থী সবাই পাস করেছেন।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল মতিন বলেন, ব্যবহারিক নম্বর না যুক্ত হওয়ার কারণে ৪৮ শিক্ষার্থীকে অকৃতকার্য দেখানো হয়েছিল। বিষয়টি নজরে আসার পর কেন্দ্র সচিবের আবেদনের ভিত্তিতে তদন্ত করে নম্বর সংশোধন করা হয়েছে। এই ভুলের জন্য তদন্ত কমিটি গঠন করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।