Nabadhara
ঢাকারবিবার , ১৩ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনপুরায় বিএনপির বি/ক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

সীমান্ত হেলাল, মনপুরা (ভোলা) প্রতিনিধি
জুলাই ১৩, ২০২৫ ১১:১০ অপরাহ্ণ
Link Copied!

সীমান্ত হেলাল, মনপুরা (ভোলা) প্রতিনিধি

ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিএনপির বিরুদ্ধে একাধিক রাজনৈতিক দলের অবস্থান ও প্রতিবাদ কর্মসূচির প্রতিবাদে ভোলার মনপুরা উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।

রোববার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার হাজীর হাট বাজারে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে দুটি পৃথক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল দুটি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এই কর্মসূচিতে অংশ নেন ভোলা-০৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়নের অনুসারীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, “দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হওয়ায় বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু চক্র বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের মতো দলগুলো বিএনপিকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে। কিন্তু এই সব অপচেষ্টা জনগণ কখনো মেনে নেবে না। আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং জনগণের ভোটেই গণতান্ত্রিক ধারায় বিএনপি সরকার গঠন করবে।”

সমাবেশে আলম সমর্থিত অংশের পক্ষে উপস্থিত ছিলেন –
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সামস উদ্দিন বাচ্চু চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মিলন মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শাহীন, হাজীর হাট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মহসিন আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল হালীম, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সভাপতি মাস্টার জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মান্নান হাওলাদার, উত্তর সাকুচিয়ার সভাপতি আব্দুল মোতালেব মেম্বার, শ্রমিকদল সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সেলিম ব্যাপারী, কৃষক দল সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, মৎস্যজীবী দল সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ওলামা দল সম্পাদক হাফেজ আবদুল্লাহসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অন্যদিকে নয়ন সমর্থিত অংশের পক্ষে উপস্থিত ছিলেন –
উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম মেম্বার, যুবদল আহ্বায়ক সামসুদ্দিন মোল্লা, সদস্য সচিব হাফেজ আবদুর রহিম, ছাত্রদল আহ্বায়ক একরাম কবিরসহ অন্যান্য নেতাকর্মীরা।

দুটি পক্ষের পৃথক মিছিল হলেও মূল বক্তব্য ছিল একই—বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের তীব্র প্রতিবাদ এবং একটি গণতান্ত্রিক ও গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে অবস্থান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।