Nabadhara
ঢাকাসোমবার , ১৪ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

আজাহার আলী, বগুড়া
জুলাই ১৪, ২০২৫ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

আজাহার আলী, বগুড়া

বগুড়ায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে ‘বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫’। সরকারি ছুটির কারণে ১১ জুলাইয়ের পরিবর্তে ১৪ জুলাই জেলা পর্যায়ে দিবসটির আনুষ্ঠানিকতা পালন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল “Empowering young people to create the families they want in a fair and hopeful world”** অর্থাৎ ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন।

সোমবার সকালে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে দিবসটি পালনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পরিবার পরিকল্পনা অফিসার প্রসেনজিৎ প্রণয় মিশ্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ. কে. এম মোফাখখারুল ইসলাম।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ রমজান আলী, সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াজেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোঃ এখলাস হোসেন সরকার, সিনিয়র তথ্য অফিসার মোঃ মাহফুজার রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক, পরিবার পরিকল্পনা, মোঃ মোস্তাফিজুর রহমান, আরপিটিআই এর অধ্যক্ষ ডা. মোদাব্বেরুল ইসলাম এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী।

স্বাগত বক্তব্য ও দিবসের তাৎপর্য তুলে ধরেন সহকারী পরিচালক (সিসি) ও ডিস্ট্রিক কনসালটেন্ট, এফপিসিএস-কিউআইটি ডা. মোঃ শামসুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বগুড়া সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ইমরান নাজীর।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ১০টি ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ ৪ জন কর্মী এবং ৬টি প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন।

জেলার শ্রেষ্ঠ কর্মীরা হলেন, শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী মোছাঃ জোহুরা খাতুন,শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা মোছাঃ মারুফা খাতুন,শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আরিফুর রহমান, কাহালু উপজেলার মুরইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ মাহবুবুল হক।

ছয়টি প্রতিষ্ঠান:

* বগুড়া সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও সাবগ্রাম ইউনিয়ন পরিষদ
* বগুড়া সদর উপজেলা পরিষদ
* বগুড়া মা ও শিশু কল্যাণ কেন্দ্র
* বগুড়া সদর উপজেলার বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি)
* টিএমএসএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।