Nabadhara
ঢাকাসোমবার , ১৪ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদী স্বাস্থ্য কর্মকর্তার পদত্যাগ দাবিতে মহাসড়ক অবরোধ

গৌরনদী প্রতিনিধি
জুলাই ১৪, ২০২৫ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের পদত্যাগ দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। অভিযোগ উঠেছে, তিনি দীর্ঘদিন ধরে দায়িত্বে গাফিলতি, টেস্ট বাণিজ্য, দুর্নীতি ও রোগীদের সঙ্গে দুর্ব্যবহারের মাধ্যমে চিকিৎসাসেবাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছেন।

সোমবার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে পৌনে ১২টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী অংশে চলে এই বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি।
এসময় ‘আমরা ব্যবসায়ী নয়, ডাক্তার চাই’, ‘সরকারি হাসপাতাল নয়, এটা হয়েছে কমিশন ক্লিনিক’, ‘মনিরুজ্জামান হটাও, স্বাস্থ্যসেবা বাঁচাও’—এই ধরনের স্লোগানে মুখরিত হয় গোটা মহাসড়ক। বিক্ষুব্ধরা ডা. মনিরুজ্জামানের কুশপুত্তলিকা দাহ করে ক্ষোভ প্রকাশ করেন।

অবরোধের ফলে মহাসড়কের দু’পাশে শতাধিক যানবাহন আটকে পড়ে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সরকারি হাসপাতালে প্রয়োজনীয় টেস্ট না করিয়ে তিনি নির্দিষ্ট প্রাইভেট ক্লিনিকে রোগীদের পাঠিয়ে কমিশন নেন। প্রেসক্রিপশনে ‘৭ নম্বর’ কোড লিখে ইঙ্গিত দেওয়া হয় নির্দিষ্ট ল্যাবে যাওয়ার জন্য। এতে সাধারণ রোগীদের অতিরিক্ত টাকা ব্যয় করতে হয় এবং সরকারি চিকিৎসা ব্যবস্থার ওপর মানুষের আস্থা নষ্ট হচ্ছে।

গৌরনদী পৌর যুবদলের নেতা নুর উদ্দিন বুদ্ধি বলেন, “ডা. মনিরুজ্জামান সেবা দিতে নয়, কমিশন নিতে হাসপাতালে আসেন। তার কক্ষ থেকে একাধিকবার প্রাইভেট ল্যাবের মানি রিসিপ্ট জব্দ করা হয়েছে।”

পরে আন্দোলনকারীদের শান্ত করতে ঘটনাস্থলে আসেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত তারা মৌরি, সহকারী কমিশনার (ভূমি) রাজীব হোসেন এবং ওসি মো. ইউনুস মিয়া। তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে আন্দোলনকারীরা আপাতত অবরোধ প্রত্যাহার করেন।

তবে আন্দোলনকারীরা সর্তকবার্তা দিয়ে বলেন, দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগামীকাল সকাল ১০টার মধ্যে ব্যবস্থা না নিলে শুধু সড়ক অবরোধ নয়, উপজেলা নির্বাহী অফিস ও ভূমি অফিস ঘেরাও করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।