Nabadhara
ঢাকাশুক্রবার , ২৫ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাতের আঁধারে যশোরের বাঁকড়ায় পুকুরে বি’ষ প্রয়োগে মাছ নি/ধনের অভিযোগ

যশোর প্রতিনিধি
জুলাই ২৫, ২০২৫ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

রাতের আধারে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে একটি পুকুরের সব মাছ মারা গেছে। এতে প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং অন্যান্য মৎস্যচাষিরাও আতঙ্কে রয়েছেন। স্থানীয় লোকজন মনে করছেন, ব্যক্তিগত শত্রুতা বা প্রতিদ্বন্দ্বিতা থেকেই কেউ এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটতে পারে।

গত বৃহস্পতিবার (২৪ জুলাই) গভীর রাতে মনিরামপুর উপজেলার(বাঁকড়া পারবাজার) পাঁচপোতা গ্রামে শফিউদ্দীনের ছেলে শহিদুজ্জামানের পুকুরে এই ঘটনা ঘটে।

 

এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী শহিদুজ্জামান জানান, এলাকায় আমার সাথে কারো কোনো শত্রুতা ছিল না। রাতের আধারে পুকুরে বিষ দিয়ে আমার সব শেষ করে দিয়েছে। আমার স্বপ্ন শেষ, আমি সবকিছু সুন্দরভাবে সাজিয়েছিলাম আজ সব শেষ করে দিলো ওরা। আমার পুকুরে বিষ প্রয়োগে গ্রাসকার্প, ব্লাককার্প, সিলভার, রুই,মৃগেল, জাপানি, তেলাপিয়া, কাতলাসহ অন্যান্য মাছ প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমার আয়ের সবটুকু দিয়েই এই পুকুরে মাছ চাষ করেছি। তিনি আরো জানান আমি এখনো কোথাও কোন অভিযোগ করেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।