Nabadhara
ঢাকাশুক্রবার , ২৫ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় মাইলস্টোনের শিক্ষার্থী ও জুলাই শহীদদের স্মরণে দোয়া

নওগাঁ প্রতিনিধি
জুলাই ২৫, ২০২৫ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীরা এবং ঐতিহাসিক জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে নওগাঁয় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ দোয়ার আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নওগাঁ।

দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের খতিব হাফেজ মাওলানা রেজোয়ান আহসান।

এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) খোরশেদ আলম, ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আরমান হোসেন, তানজিম বিন বারী, ফজলে রাব্বি, সাদনান সাকিব, রাফিউল বারি রাজনসহ স্থানীয় মুসল্লিরা।

দোয়ায় নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত, শহীদদের জন্য শহীদি মর্যাদা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

দোয়া মাহফিলে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন,
“জুলাইয়ের শহীদরা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। তারা একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন। আজ আমরা তাদের আত্মত্যাগের কারণেই সুন্দরভাবে বাঁচার সাহস পাই। শহীদদের সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি মাইলস্টোন স্কুলের যে শিশুরা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে, আমরা তাদের আত্মার শান্তি কামনা করি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।