Nabadhara
ঢাকাশনিবার , ২৬ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পত্নীতলায় ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে’ শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

হাসান শাহারিয়ার পল্লব,পত্নীতলা
জুলাই ২৬, ২০২৫ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

হাসান শাহারিয়ার পল্লব,পত্নীতলা

নওগাঁর পত্নীতলায় ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে’ শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং জাতীয় মহিলা সংস্থার যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একযোগে পত্নীতলায়ও লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলীমুজ্জামান মিলন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা আমিনুল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুমারসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত পরিবারের সদস্য, শিক্ষার্থী, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘জুলাই পুনর্জাগরণ’ একটি সময়োপযোগী সামাজিক আন্দোলন, যা দুর্নীতি, সহিংসতা, মাদক ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন স্থানীয় সাংবাদিক হাসান শাহারিয়ার পল্লব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।