Nabadhara
ঢাকারবিবার , ২৭ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জোয়ারে ক্ষতিগ্রস্তদের পাশে পিরোজপুর বিএনপি

নাইম উদ্দিন আকন, পিরোজপুর প্রতিনিধি
জুলাই ২৭, ২০২৫ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নাইম উদ্দিন আকন, পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের উপকূলীয় উপজেলা ইন্দুরকানীতে অমাবস্যা ও বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আকস্মিক জোয়ারে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। পানিতে নিমজ্জিত হয়েছে ঘরবাড়ি, রান্নাঘর, আঙ্গিনা—জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। এই দুর্দিনে পাশে দাঁড়িয়েছে পিরোজপুর জেলা বিএনপি।

রবিবার (২৭ জুলাই) জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সরেজমিনে উপস্থিত হয় বালিপাড়া ও চন্ডিপুর ইউনিয়নের প্লাবিত এলাকাগুলোতে। পানিবন্দি মানুষের বাড়ি বাড়ি গিয়ে তারা পৌঁছে দেন ত্রাণসামগ্রী ও নগদ অর্থ।

ত্রাণ কার্যক্রম পরিচালনাকালে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “এই মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা শুধু রাজনীতি করতে আসিনি, মানুষের দুঃসময়ে পাশে থাকতেই বিএনপি কাজ করে। আজ আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু খাবারসামগ্রী ও নগদ অর্থ নিয়ে এসেছি, যাতে অন্তত একটুখানি স্বস্তি আসে তাদের জীবনে।”

তিনি আরও বলেন, “দুর্যোগে শুধু সরকার বা এনজিও নয়, রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব আছে। এই প্লাবনে হাজারো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা মানবিকতার জায়গা থেকেই তাদের পাশে দাঁড়িয়েছি।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন, মোস্তান হাফিজ, ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ দুলাল ফকির, সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন, বালিপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাবুল, সদস্য সচিব মোঃ জলিল হোসেন, সদর ইউনিয়নের মোহাম্মদ হাফিজুল তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুস আকন সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয় এক বৃদ্ধ আব্দুল হালিম বলেন, “তিন দিন হইল পানির মধ্যে আছি। চুলা জ্বলে না, খাওনের কষ্টে আছিলাম। বিএনপির লোকজন আইছে, কিছু চাল-ডাইল আর নগদ ট্যাকা দিছে। আল্লাহ যেন তাদের ভালো রাখে।”

ত্রাণ বিতরণের পাশাপাশি বিএনপির নেতারা দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।